এবার কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা, মুহূর্তেই প্রাণ গেল ৪ জনের
দৌলতদিয়ায় বাস দুর্ঘটনার শোক এখনো শেষ হয়নি। এরই মধ্যে এবার কুমিল্লায় ঘটলো আরেক দুর্ঘটনা। কুমিল্লা কালাকচুয়া এলাকায় বাস ও প্রাইভেট কার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। সেখানে হতাহতদের উদ্ধার করা হয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: