• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

চট্টগ্রামের সাগরিকায় কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৬, ২৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামের সাগরিকায় কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

রবিবার (২৯ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটে কোল্ড স্টোরেজে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে দুই ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা দুপুর ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আগুন লাগার পরপর মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।কোল্ড স্টোরেজের ভেতর কোনো শ্রমিক আটকা পড়েছে কীনা তা খতিয়ে দেখছে দমকলকর্মীরা। 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত