কাঁটাবনে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, মারা গেছেন ২ জন
ছবি: সংগৃহীত
রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে মারা গেছেন দুইজন। ১৪ তলা একটি আবাসিক ভবনের ১২ তলার দুইটি ফ্ল্যাটে শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে আগুন লাগে। আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ভবনটি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. জনি ও মো. আব্দুস সালাম।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ছয়টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণের কাজে। দগ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: