এনসিটি ইজারা দেওয়ার চুক্তির কার্যক্রম বন্ধসহ চার দাবিতে দুইদিনের আলটিমেটাম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল(এনসিটি)ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তির সব কার্যক্রম বন্ধসহ চার দাবিতে দুই দিনের আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আগ্রাবাদে একটি কমিউনিটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ।
তাদের চার দফা দাবি হচ্ছে- নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া স্থায়ীভাবে বাতিল করতে হবে। শ্রমিক নেতৃবৃন্দের নামে করা মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার, বন্দরকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার সাথে জড়িত ব্যক্তিদের অপসারণ, বন্দরকে গতিশীল করতে নতুন নিয়োগ প্রদান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা ইব্রাহীম খোকন,সহ অন্যানরা। দাবী না মানলে আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে মানববন্ধন ও ২৭ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বিভি/এআই













মন্তব্য করুন: