• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ২৩:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুনের পর এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২ নম্বর প্ল্যাটফর্মের নির্জন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা। তিনি বলেন, ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

কমলাপুর রেলস্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল আরও জোরদার করা হয়েছে জানিয়ে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার বলেন, ‘আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল আরও জোরদার করছি। পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।’

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: