• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৭

প্রকাশিত: ০০:১১, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৭

আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান। 

তিনি জানান, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাকি দুইজনের মধ্যে নিহত সালমা নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান, অন্যজন বুলবুল- তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

এদিন রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকায় ওই পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত