বগুড়ায় এক সকালেই সড়কে ঝরলো ৩ প্রাণ, এলাকায় শোকের ছায়া
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনেই তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে ঠেঙ্গামারায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আর শাহজাহানপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা দিলে নিহত হন এক নারী।
সোমবার ভোর ৫টার দিকে বগুড়ার ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন। পরে তাদের উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন—কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর গ্রামের মজনু মেম্বারের ছেলে সাপিকুল এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত। দুই যুবকের মৃত্যুতে রামপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
অপরদিকে, বগুড়ার শাহজাহানপুর উপজেলার রানিহাট এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা খাদিজা নামে এক নারী নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: