• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে খালপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কেরানীগঞ্জে খালপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কেরানীগঞ্জে রামের কান্দায় খালের পাড়ে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুকের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে খালের জায়গা দখল করে গড়ে তোলা তিনটি বড় স্থাপনাসহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। 

এছাড়া তাতী মার্কেট, তমিজউদ্দীন প্রেসসহ কয়েকটি স্থাপনাকে ৭ দিনের মধ্যে মালিকদের নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য সময়সীমা বেধে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযানে কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, শাক্তা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান নাসিমা বেগমসহ সংশিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক জানান, খাল দখলমুক্ত করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়া হবে। দখলদাররা যতই প্রভাবশালীই হোক, খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: