• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দুরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

প্রকাশিত: ১২:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দুরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া পুণঃনির্ধারণের ক্ষেত্রে পতিত স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করে বাস ও লঞ্চ মালিকদের একচেটিয়া সুবিধা দেওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। এই কারণে ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্ত পক্ষ যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিকদের নিয়ে দফায় দফায় রুদ্ধধার বৈঠক করছে সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো। জনস্বার্থের ভাড়া পুণঃনির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতার পরিবর্তে লুকোচুরি করা হচ্ছে এমন অভিযোগ সংগঠনটির। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক জরুরী প্রেসবার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এমন গুরুতর অভিযোগ তুলেন। 

যাত্রী কল্যাণ সমিতির প্রেসবার্তায় বলা হয়, জ্বালানির মূল্য বাড়লে বাস ও লঞ্চের ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু বিগত স্বৈরাচারের সময়কাল থেকে সরকারের সংশ্লিষ্টরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির একচেটিয়া সুবিধা বাস ও লঞ্চ মালিকদের পকেটে তুলে দিতে মরিয়া হয়ে উঠে। তারা জনস্বার্থের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বাস ও লঞ্চ মালিকদের নিয়ে দফায় দফায় রূদ্ধধার বৈঠক করে। গণমাধ্যমের কাছে লুকোচুরি করে। ভাড়া নির্ধারণ কেবলমাত্র মালিক সমিতি ও সরকার মিলে করলেও গণমাধ্যমে সকল অংশীজনের সম্মিলিত সিদ্ধান্তের কথা প্রচার মধ্যদিয়ে জায়েজ করে থাকে। অথচ দেশের বৃহত্তর অংশীজন যাত্রীসাধারণের প্রতিনিধিকে ভাড়া নির্ধারণের কোন বিষয়ে মতামত নেওয়া হয় না। কত টাকা তাদের পরিচালন ব্যয় বাড়লো, কত পয়সা ভাড়া বাড়ালে তার সমন্বয় করা সম্ভব তার কোনো স্বচ্ছতা জাতির সামনে প্রকাশ করা হয় না। এভাবে বিগত স্বৈরাচারের সময়কাল থেকে পরিবহণ মাফিয়াদের তোষামোদি করে আসছে সরকার। এতে দেশের সাধারণ মানুষ বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অভিযোগ সংগঠনটির। 

বিবৃতিতে বাসের ভাড়া দুরপাল্লায় প্রতি কিলোমিটার ৮ পয়সা, সিটি সার্ভিসের ১০ পয়সা প্রতি কিলোমিটার। লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইল ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন যাত্রী কল্যাণ সমিতি।

বিভি/এসজি

মন্তব্য করুন: