• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি 

প্রকাশিত: ১৫:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি 

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। ঢাকার হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। 

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: