বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল প্রাইভেটকার; নিহত ২, আহত ৩০
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘দোলা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উল্লেখ্য, এর আগে বুধবার সকালে মুকসুদপুর উপজেলায় বাসের চাপায় এক পথচারী নিহত হন। এ নিয়ে একদিনেই গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট তিনজন নিহত হলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: