• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩ অটোযাত্রী নিহত, আহত আরও ৩

প্রকাশিত: ১৭:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩ অটোযাত্রী নিহত, আহত আরও ৩

গাজীপুরের জয়দেবপুর-টঙ্গী সড়কে বেপরোয়া গতির ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ধীরাশ্রম জিকে উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত এবং চারজন আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। আহত অপর তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: