• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ে ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবার পেলো প্রায় ২ কোটি টাকার সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাহাড়ে ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবার পেলো প্রায় ২ কোটি টাকার সহায়তা

সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির ২ হাজার পরিবারের মধ্যে প্রায় ২ কোটি টাকা মূল্যের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারের জন্য নগদ অর্থসহ একটি করে ফুড প্যাকেজ দেওয়া হয়। প্যাকেজে ছিল ৭ দশমিক ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সুজি, ১টি তারপলিন, ১টি প্লাস্টিকের মাদুর, ১টি মশারি, ১টি ডিগনিটি কিট ও ১টি বালতি।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

অনুষ্ঠানে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মধ্যে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা লাঘব এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: