রংপুর সদর উপজেলা স্কাউটের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
রংপুর সদর উপজেলা স্কাউটের আয়োজনে পাঁচ দিনব্যাপী উপদল নেতা ও ষষ্ঠ নেতা কোর্সের প্রশিক্ষণ শুরু হয়েছে। নগরীর নিসবেদগঞ্জ জরিমুন নেছা স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন।
প্রশিক্ষণে ষষ্ঠ নেতা কোর্সে ৪০ জন স্কাউট এবং উপদল নেতা কোর্সে ৪৫ জন রোভার অংশগ্রহণ করেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে স্কাউটদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা দুলাল হোসেন, নিসবেদগঞ্জ জরিমুন নেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মারুফা বেগম, সদর উপজেলা স্কাউট কমিশনার মিজানুর রহমান, সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্কাউট লিডার শাহাজুল ইসলাম, উপজেলা কাপ লিডার রেজাউল হক শামীম, উপদল নেতা কোর্সের কোর্স লিডার মতিয়ার রহমান এবং ষষ্ঠ নেতা কোর্সের কোর্স লিডার শামীম আরা সীমা।
এ ছাড়া উপদল নেতা কোর্সের প্রশিক্ষক আব্দুর রহিম, মাহমুদুল ইসলাম আকাশ ও রফিকুল ইসলাম বাবু এবং ষষ্ঠ নেতা কোর্সের প্রশিক্ষক আলেয়া খাতুন, নাহিদ আখতার পারভীন ও ফাহমিদা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে স্কাউট ও রোভারদের নেতৃত্বদানের সক্ষমতা, দায়িত্বশীলতা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের দক্ষতা আরও বৃদ্ধি পাবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: