• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুর পিডিবি প্রকৌশলীর ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১৫:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
লক্ষ্মীপুর পিডিবি প্রকৌশলীর ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল

ছবি: নুরুল আমিনের ‘ঘুষ’ নেয়া ও কথোপকথন

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ নেয়া ও কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি ভাইরাল হয়।

প্রায় ৯ মিনিটের ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়- এসি স্যার রাজি হয়ে গেছেন কোন একটা কারণে, তবে তিনি দুই কোটি টাকা থেকে নড়বেন না। ছয় কোটি টাকা তিনগুণ না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবেন। একটা বিলের জন্য যদি দুই কোটি টাকা নেন, তাহলে চেয়ারম্যান কী বিরুদ্ধে যাবেন?  ভিডিওতে কয়েক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা নিতেও দেখা যায়। 

এদিকে, ভিডিওটি ঠিক কতদিন আগের, সে বিষয়েও নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত