মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, গ্রেফতার ১৫
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনায় সরাসরি জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
এর আগে রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরীর সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে হঠাৎ দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। এ সময় গোলাগুলির শব্দ শোনা যায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মুরাদ বাহিনীর মুরাদ ও জসিমের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
বিভি/এআই













মন্তব্য করুন: