• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি

প্রকাশিত: ২২:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)-এর একটি দল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় ককটেল সদৃশ কিছু বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা।

হাসান মুহতারিম বলেন, ‘আমরা এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা এসে বিষয়টি পরীক্ষা করে বলতে পারবেন, এগুলো বিস্ফোরকজাতীয় কোনো দ্রব্য কি না।’

তিনি আরও জানান, বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত করবেন।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর গণভবনের পেছনে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল ও পেট্রোলবোমা সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া যায়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত