• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দুই বছর পর সাতক্ষীরার ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা আবার শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৫৮, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দুই বছর পর সাতক্ষীরার ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা আবার শুরু

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে সাতক্ষীরার প্রায় ৩০০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা। বৃহস্পতিবার (০১অক্টোবর) বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ২০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত প্রমুখ। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। 

এদিকে, এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই মেলাকে কেন্দ্র করে সমগ্র জেলা জুড়ে সর্বস্তরের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসহ-উদ্দীপনা। তিনশত বছরের এই মেলা পুনরায় চালু হওয়ায়  সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ ও পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম জানান, মেলার মধ্যে যাতে কোন বিশৃংখলার না ঘটে এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মেলা জুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেলার নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত