বিনামূল্যে বাইসাইকেল পেলেন ৮০ জন মেধাবী শিক্ষার্থী
সাতক্ষীরার কলারোয়ায় জেলা পরিষদের উদ্যোগে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুল চত্বরে উক্ত বাইসাইকেল বিতরন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এসময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম ও দ্বিতীয় রোল নাম্বারধারী মেধাবী শিক্ষার্থীর মাঝে শ্রেনী প্রতি ২টি করে মোট ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
কলারোয়া পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।
জেলা পরিষদ প্রশাসক হাবিব এসময় বলেন, সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, বাইসাকেল ও বৃক্ষরোপণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীরা যাতে নিজেদের মেধাবিকাশে উৎসাহিত হয় সেজন্য আমরা তাদের পাশে আছি।
বিভি/এজেড













মন্তব্য করুন: