• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০০, ৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মাওলানা সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

তিনি বলেন, পাশ্ববর্তী দেশে আশ্রিয়ত ফ্যাসিস্ট হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছে। আর ১৯৮৬ ও ২০০৬ সালের হাসিনার দোসররা লং মার্চের নামে দেশে অরাজকতা করছে। 

অনুষ্ঠানে বিশেষ প্রধান বক্তা  ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক কাজী মাওলানা এম এ হান্নান জিলানী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।

আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠার ইতিহাস,সাংগঠনিক কার্যক্রম এবং দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সংগঠনটির ভূমিকা আলোচনা সভায় উঠে আসে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় জাতীয়তাবাদী ওলামা দলের, জেলা-উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 

এর আগে প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ি ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত