• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় গাজীপুর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৯:৪৯, ৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় গাজীপুর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর তৈরি পোশাক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ চেষ্টায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে দুপুর পৌনে ৩টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস জানায়, সাত তলা কারখানা ভবনটির তিন তলায় আগুন লাগে। ভবন থেকে এ পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা, কারখানার নিজস্ব অগ্নি-নির্বাপণের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, “এখনও আমাদের ফায়ার ফাইটাররা ভেতরে কাজ করছেন। নির্বাপণ করতে একটু সময় লাগবে। যেহেতু এখানে ফেব্রিক্সের গুদাম, সেগুলো সরাতে হবে। সরিয়ে সরিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে হবে।”

কোনো হতাহত আছে কি না সে ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। কীভাবে আগুন লেগেছে, কারখানায় কোনো ত্রুটি ছিল কি না-তা বিস্তারিত খোঁজ নিয়ে জানানো হবে বলে জানায় ফায়ার সার্ভিস।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত