বাড়তি ফি ও ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ
শিক্ষার্থীদের বিক্ষোভে মুখে অনির্দিষ্টকালের ছুটি ভারপ্রাপ্ত প্রধা
অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা সহ নানা অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে জেলা প্রশাসক।
নানা অভিযোগে তুলে বুধবার সকাল থেকে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন প্রধান শিক্ষক।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, ৬ষ্ঠ ও অষ্টম শ্রেণীর বোর্ড ফি ২৩৩ ও ২৮২ টাকা হলেও শিক্ষার্থীদের কাজ থেকে ৩০০ ও ৪০০ টাকা আদায় করে প্রধান শিক্ষক। এছাড়া সাড়ে ৯ টাকার টিফিন সরবরাহ করে ১৮টাকা মূল্যের টিফিন লিখে ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ক্রীড়া ফান্ড ও আইসিটি ফান্ড তসরুপের অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ নিয়ে প্রধান শিক্ষককে বারবার বলার পরেও তিনি কর্নপাত করেনি। তাই আজ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা প্রধান শিক্ষকের অপসারন চেয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন।
পরে নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত প্রান শিক্ষক জাসমিন আক্তারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনসহ তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
বিভি/এজেড













মন্তব্য করুন: