• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মানবতার সেবা কোনো সীমারেখা মানে না: ডা. মোশায়েদ রহমান মুন

প্রকাশিত: ২০:২৩, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মানবতার সেবা কোনো সীমারেখা মানে না: ডা. মোশায়েদ রহমান মুন

মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের বার্তা নিয়ে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১, বাংলাদেশের উদ্যোগে অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের ক্রিস্টাল হলের লেভেল-৪-এ আয়োজিত এ অনুষ্ঠানে জেলার দুই শতাধিক লায়ন সদস্যসহ লায়ন্স ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার, কেবিনেট সেক্রেটারি ড. মুহিব শাহীন, কেবিনেট ট্রেজারার মাহমুদা মিলা, অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান, সেক্রেটারি জাকির হোসেন মুকুল এবং কমিটির ট্রেজারার ডা. মোশায়েদ রহমান মুনসহ জেলার অন্যান্য বিশিষ্ট লায়ন নেতা।

অক্টোবর সেবা সপ্তাহের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে অসহায়, সুবিধাবঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা মানবিক মূল্যবোধ জাগ্রত করা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে অক্টোবর সার্ভিস কমিটির ট্রেজারার ডা. মোশায়েদ রহমান মুন মানবসেবার সর্বজনীন আদর্শের ওপর গুরুত্বারোপ করে বলেন, “বিশ্বব্যাপী অসহায় ও নিপীড়িত মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। যেখানেই মানবতা বঞ্চিত, সেখানেই আমাদের সেবা পৌঁছে যাবে।”

তিনি বলেন, মানবতার কল্যাণে লায়ন্স সদস্যদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব ও কার্যকর অবদান রাখা সম্ভব।

ডা. মোশায়েদ রহমান মুন সেবাকে কেবল আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর ধারাবাহিক অঙ্গীকারে পরিণত করার ওপর গুরুত্ব দেন। তার বক্তব্যে মানবতার প্রতি দায়বদ্ধতা, সহমর্মিতা এবং মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান উঠে আসে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে লায়ন সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব, মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার জানান উপস্থিত সদস্যরা।

অনুষ্ঠানের মূল বার্তা ছিল—মানবতার কল্যাণে সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করা এবং সেবার আলো সমাজের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত