• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ‘লীগের’ নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ ও শোডাউন 

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৪, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫১, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিষিদ্ধ ‘লীগের’ নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ ও শোডাউন 

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা হাতে ব্যাট ও স্টাম্প নিয়ে রাজপথে ছাত্রলীগের যে কোনো অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দেন।

এসময় ছাত্রদল নেতারা বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি কোনদিনই এদেশে ফিরবেন না। নিষিদ্ধ ছাত্রলীগ যে তথাকথিত ধর্মঘটের নামে ষড়যন্ত্র করছে, গাইবান্ধার সচেতন ছাত্রসমাজ তা প্রত্যাখ্যান করেছে।

পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিভি/এফকে/এজেড

মন্তব্য করুন: