• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শ্রমিক-পুলিশ সংঘর্ষে ফের উত্তাল গাজীপুর

প্রকাশিত: ১১:৪৪, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শ্রমিক-পুলিশ সংঘর্ষে ফের উত্তাল গাজীপুর

ফাইল ছবি

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় আজও (মঙ্গলবার, ১৭ নভেম্বর) শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, কোনাবাড়ী, মৌচাক ও চন্দ্রা এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানায়, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সকাল ৯টার দিকে কাজে যোগ না দিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ২৭টি কারখানার মধ্যে এখন পর্যন্ত আটটি বন্ধ রয়েছে। সকালে কয়েকটি কারখানা খুলে দেওয়া হলে শ্রমিকেরা কাজে যোগ দেন।

তবে খুলে দেওয়ার পর কোনো কোনো কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। এতে ঝামেলা এড়াতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত