• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে নানা আয়োজনে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১০:০০, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
টাঙ্গাইলে নানা আয়োজনে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে ভক্ত-অনুরাগীদের ঢল নেমেছে। ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মজলুম জননেতার সমাধিস্থল। ফুলে ফুলে সাজানো হয়েছে তার মাজার। শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম।

এরপর হাসরত খান ভাসানীর নেতৃত্বে ভাসানী পরিবার, আতাউর রহমান আজাদ ও কাজী জাকেরুল মওলার নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাব, ভাসানী বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাব এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে।

বিভি/টাঙ্গাইল/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত