• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে আগুন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৭, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এতে বাসটির ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কাঁচপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুর অংশে তিশা পরিবহনের একটি বাসে আগুন দেন দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই বাসে থাকা যাত্রীরা নেমে পড়েন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিভি/সোনারগাঁ/পিএইচ

মন্তব্য করুন: