• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগ নেতা ও সাবেক এমপি রহিম উল্লাহর গ্রামের বাড়িতে আগুন

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১১:২২, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:০২, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিষিদ্ধ আ.লীগ নেতা ও সাবেক এমপি রহিম উল্লাহর গ্রামের বাড়িতে আগুন

ফেনীর সোনাগাজীতে সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার সোনাপুর গ্রামের ‘সালমা গার্ডেন হাউজে’ ৩০ থেকে ৩৫ জনের একটি দল এ অগ্নিসংযোগ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে একদল দুর্বৃত্ত বাড়িটিতে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়িতে অবস্থান করছিলেন হাজী রহিম উল্লাহর ভাগনি রুবিনা ও তার স্বামী মোশাররফ হোসেন। তারা জানান, রাত ৩টার দিকে ৩০ থেকে ৩৫ জনের একটি দল বাড়িতে এসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাজী রহিম উল্লাহ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সৌদি আরব শাখার সভাপতি হিসেবেও পরিচিত।

২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি ফেনী জেলা কারাগারে রয়েছেন।

সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

বিভি/ফেনী/পিএইচ

মন্তব্য করুন: