• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জাতীয় নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে হিলিতে দিনব্যাপী মেলা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২১, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জাতীয় নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে হিলিতে দিনব্যাপী মেলা

‘নারী উদ্যোক্তা, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় হাকিমপুর সরকারি কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে স্টল বসান। নতুন ও বর্তমান উদ্যোক্তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে এ বিশেষ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।

হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার মনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের নারীরা ঘরে বসে কী করছেন, তা সবার সামনে তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে। সমাজে নারীদের স্বাবলম্বী করে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য। মেলায় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনলাইনে নারীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের খাবার ও পোশাকও পাওয়া যায়।

বিভি/হিলি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত