• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দুর্ঘটনার কবলে জামায়াত এমপির গাড়ি, ধাক্কায় পিএস আহত

প্রকাশিত: ১৬:৪১, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দুর্ঘটনার কবলে জামায়াত এমপির গাড়ি, ধাক্কায় পিএস আহত

ময়মনসিংহ থেকে ঢাকায় যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়না বাজার এলাকায় সৌখিন পরিবহনের একটি বাস তার প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও সংসদ সদস্য ও তার ব্যক্তিগত সহকারী আবু সাইদ অক্ষত আছেন।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবু সাইদ জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ সাংবাদিক সমিতির সম্মেলনে যোগ দিতে তারা ময়মনসিংহ থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে জয়না বাজার এলাকায় সৌখিন পরিবহনের একটি বাস তাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তবে আল্লাহর রহমতে সংসদ সদস্য সুস্থ আছেন। পরে তার নির্দেশে গাড়িটি পুলিশ ছেড়ে দেয়।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সৌখিন ও রফরফ পরিবহনের দুটি বাসের মধ্যে আগে যাওয়ার প্রতিযোগিতা চলছিল। এ সময় সৌখিন পরিবহনের বাসটি সংসদ সদস্যের প্রাইভেটকারে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে। পরে অন্য একটি যাত্রীবাহী বাসে করে সংসদ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানিয়েছেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শ্রীপুর থানা-পুলিশ বিষয়টি সমাধান করেছে।

বিভি/এনএম/এজেড

মন্তব্য করুন: