• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা

প্রধানমন্ত্রী পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক: পার্বত্যমন্ত্রী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৮, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৩৯, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রী পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু এমপি বলেছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক। প্রধানমন্ত্রী পাহাড় ও সমতলে সম উন্নয়নে বিশ্বাস করেন।

তিনি শনিবার (২৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সার্কিট হাউজে পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।

সভায় খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন,নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা একটি সশস্ত্র সংগঠনে আশ্রয়ে থেকে জেলার বিভিন্ন স্থানে চোরাগোপ্তা সহিংসতা চালাচ্ছে।

সভায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা প্রশাসক আনোয়ার সাদাত,পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, বিজিবির সেক্টর কমান্ডার ইফতেখারুল আলম বেগ এবং মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কৃষি, পর্যটন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় জেলার উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগানো, বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সরকারি বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতায় সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রেখে খাগড়াছড়ির টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে।
 

বিভি/এআই

মন্তব্য করুন: