• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধার বীর নিবাসে আগুন, আতঙ্কে পরিবার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৯, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মুক্তিযোদ্ধার বীর নিবাসে আগুন, আতঙ্কে পরিবার

ফেনীর দাগনভূঞায় বীর মুক্তিযোদ্ধা হাবিলদার গিয়াস উদ্দিনের সরকারি অর্থায়নে নির্মিত ‘বীর নিবাসে’ আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পৌরসভার উত্তর শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের ছেলে সালাউদ্দিন জানান, রাতে দুর্বৃত্তরা তাদের বসতঘরের জানালার কাচ ভেঙে পর্দায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরের বেশ কিছু মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফেরদৌসী বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: