রাজধানীতে আবারও বাসে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার রাতে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘চলন্ত বাসে কেউ যদি গানপাউডার মেরে চলে যায়, তাহলে তারও তো জীবনের ঝুঁকি আছে।’ এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, বাসটির চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১-এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে। রাত ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: