• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নড়াইলে একই সময়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নড়াইলে একই সময়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

নড়াইল প্রেসক্লাবের দক্ষিণ পাশের দেয়ালে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃর্ত্তরা। শনিবার রাত ৮টার সময় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় নড়াইল প্রেসক্লাবের হলরুমে সাধারনসভা চলছিল। 

একই সময় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ গেটে ও শহরের পুলিশ ফাঁড়ির সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরেই সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

স্থানীয় ও পুলিশ জানা যায়, নড়াইল শহরের বানিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজারস্থ এলাকায় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে লোকজন এদিক ওদিক দৌঁড়াতে থাকে। পরে দেখা যায় নড়াইল প্রেসক্লাবের দেওয়াল থেকে ধোয়া উড়ছে। 

শব্দ শুনে তাৎক্ষণিক নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

বিস্ফোরণের ঘটনা ঘটনার সত্যতা স্বীকার করে সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল সরোয়ার বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 

বিভি/টিএল/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত