• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এবার হাতিরঝিলে আরেক ইন্টারনেট অফিসে গুলি

প্রকাশিত: ২১:২৮, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার হাতিরঝিলে আরেক ইন্টারনেট অফিসে গুলি

রাজধানীর হাতিরঝিলে আবারও ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। এবার ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে একটি ল্যাপটপ ভেদ করে গুলি অফিসের দেয়ালে লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্ক সার্ভিসের অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে অফিসের দেয়ালে লাগে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে, কী কারণে ওই কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য,  গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। সেদিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত