বিসিবির নতুন টি-টোয়েন্টি কাপের পূর্ণাঙ্গ স্কোয়াড ও সূচি ঘোষণা
বিশ্বকাপের সময় ঘরোয়া ক্রিকেটারদের ব্যস্ত রাখতে নতুন টুর্নামেন্ট আয়োজনের কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পূর্ণাঙ্গ স্কোয়াড ও ম্যাচ সূচি প্রকাশ করা হয়েছে।
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট তিনটি দল— ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। জাতীয় দলের অভিজ্ঞ তারকাদের পাশাপাশি জায়গা পেয়েছেন উদীয়মান বেশ কয়েকজন ক্রিকেটারও।
একনজরে তিন দলের স্কোয়াড
ধূমকেতু একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ।
দুরন্ত একাদশ: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।
ম্যাচ সূচি
আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি তিন দল অনুশীলনে অংশ নেবে।
৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ।
৬ ফেব্রুয়ারি ধূমকেতুর বিপক্ষে খেলবে দুর্বার একাদশ।
৭ ফেব্রুয়ারি দুরন্ত একাদশের মুখোমুখি হবে দুর্বার।
লিগ পর্ব শেষে ৯ ফেব্রুয়ারি সেরা দুই দল ফাইনালে লড়বে শিরোপার জন্য।
টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে।
বিভি/এজেড/এসি



মন্তব্য করুন: