• NEWS PORTAL

  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

প্রকাশিত: ২০:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশের স্প্রিন্টার ইমরানুর রহমান। ৬০ মিটার দৌড়ের হিটে দ্বিতীয় হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন তিনি।

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইমরানুর ৬০ মিটার স্প্রিন্ট শেষ করেন ৬.৭৩ সেকেন্ডে। এই হিটে তার চেয়ে দ্রুত ছিলেন কেবল জাপানের তারকা অ্যাথলেট কিরিউ ইয়োশিহিদে, যিনি সময় নেন ৬.৬৭ সেকেন্ড।

হিটে সেরা চার অ্যাথলেটের মধ্যে জায়গা করে নেওয়ায় অনায়াসেই সেমিফাইনালে উঠেছেন ইমরানুর। একই হিট থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছেন হংকংয়ের কোন চুন টিং এবং সৌদি আরবের আব্দুল্লাহ মোহাম্মদ দাউদ।

এশিয়ান পর্যায়ের এই প্রতিযোগিতায় ইমরানুরের সাফল্যের গল্প অবশ্য নতুন নয়। ২০২৩ সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন তিনি—যা এখনো পর্যন্ত এশিয়ান পর্যায়ে বাংলাদেশের একমাত্র স্বর্ণপদক।

তবে গত বছর এই ইভেন্টে চতুর্থ স্থানে থেকে পদক হাতছাড়া করেছিলেন বাংলাদেশের এই স্প্রিন্টার। সেই হারানো মুকুট পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই এবার সেমিফাইনালে নামতে যাচ্ছেন ইমরানুর।

বিভি/এজেড

মন্তব্য করুন: