অদম্য বাংলাদেশ কাপে আজ মুখোমুখি দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে আজ (শনিবার) মুখোমুখি হবে দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের উপর নির্ভোর করছে কোন দুই দল লড়বে ফাইনালে।
রাজনৈতিক ইস্যুকে প্রধান্য দিয়ে ভারত নিয়ন্ত্রিত আইসিসির সাথে বিরোধে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপের সময়ে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখা এবং তাদের উৎসাহিত করতে জাতীয় নির্বাচনের আগে তিন দলকে নিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে বিসিবি।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে এইচপি দলকে নিয়ে গড়া দুরন্ত একাদশকে ছয় উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ধূমকেতু একাদশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ধূমকেতু একাদশকে মাটিতে নামিয়ে আনে দুর্বার একাদশ। ধূমকেতুর দেওয়া ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে; নুরুল হাসান সোহানের ৪৪ বলে ৭৬ রানের তান্ডবে, দুই উইকেটে জিতেছে দুর্বার। বিশেষ করে ৮১ রানে ছয় উইকেট হারানোর পর সাইফউদ্দিনকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন সোহান। শেষ দুই ওভারে দুর্বার একাদশের প্রয়োজন ছিলো ৩৩ রান; কিন্তু শরিফুল ইসলামের করা ১৯তম ওভারে চার ছক্কায় সোহান ২৬ রান নিয়ে দলকে দারুন জয় উপহার দেন।
তিন দলের এই আসরে দুই ম্যাচে একটিতে জয় ও একটিতে পরাজয়ে, ধূমকেতুর সংগ্রহ দুই পয়েন্ট। দুর্বার এক ম্যাচ খেলে দুই পয়েন্ট অর্জন করেছে। দুরন্তের বিপক্ষে জয় পেলেই ফাইনালে আবারো ধূমকেতুর মুখোমুখি হবে দুর্বার। আর দুর্বারের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেই দুরন্ত একাদশের সম্ভাবনা উজ্জ্বল হবে ফাইনালে খেলার।
বিভি/এসজি



মন্তব্য করুন: