টি-টোয়েন্টি বিশ্বকাপ
সেমিফাইনালের রেসে আজ ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করবে পাকিস্তান। শ্রীলংকার পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে গ্রুপ 'টু'-এর ম্যাচটি।
সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। পরিত্যক্ত ম্যাচ থেকে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে।
সুপার এইটে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সেখানে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৫১ রানে হারিয়ে সুপার এইটে উড়ন্ত সূচনা করেছে। এই জয়ে সুপার এইটে গ্রুপ দুই এ ভালো অবস্থানে এখন ইংল্যান্ড।
অন্যদিকে পাকিস্তানকে তাদের শেষ ম্যাচ খেলতে হবে স্বাগতিক শ্রীলংকার জন্য। ম্যাচটি সালমান আগাদের জন্য কঠিনই হবে। তাই সেমিফাইনালের সমীকরণ মেলাতে ইংল্যান্ডের বিপক্ষে জয় খুব গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য।
এই বিশ্বকাপে পাকিস্তান প্রথম রাউন্ডে একটিই বড় ম্যাচ খেলেছে। সেখানে ভারতের কাছে দাঁড়াতেই পারেনি তারা। সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়া ছিলো তাদের জন্য বড় ধাক্কা। দল হিসেবেও খুব ভালো খেলেছে না আগা সালমানরা।
আর ইংল্যান্ড প্রথম রাউন্ডে খুব ভালো না খেললেও সুপার এইটে সেরা পারফরম্যন্স প্রর্দশন করেই লংকানদের হারিয়েছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে হলে ব্যাটিং-বোলিংয়ে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করতে হবে পাকিস্তানকে।
বিভি/এজেড



মন্তব্য করুন: