• NEWS PORTAL

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে জায়গা পেতে আজ মাঠে নামছে ৮ আট দল

প্রকাশিত: ১০:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে জায়গা পেতে আজ মাঠে নামছে ৮ আট দল

প্লে-অফ জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা পেতে আজ ফিরতি লেগে মাঠে নামছে আট দল। অ্যাতলেতিকো মাদ্রিদ ক্লাব ব্রুগকে, নিউক্যাসল ইউনাইটেড কারাবাগকে, বায়ার লেভারকুসেন অলিম্পিয়াকোসকে ও ইন্টার মিলান বোদো গ্লিম্টকে আতিথেয়তা দেবে। 

অ্যাতলেতিকো-ব্রুগ ম্যাচটি শুরু হবে রাত পৌণে ১২টায়। বেলজিয়ান ক্লাবটির মাঠে ৮৯ মিনিটে গোল খেয়ে প্রথম লেগে জয় হাতছাড়া হয় অ্যাতলেতিকোর। ৩-৩ সমতায় শেষ হওয়া ম্যাচের প্রথমার্ধে ২-০ লিড নিয়েছিলো স্প্যানিশ ক্লাবটি। 

আজারবাইজানের ক্লাব কারাবাগের মাঠে ৬-১'এ জয় পাওয়া নিউক্যাসল এক পা দিয়ে রেখেছে শেষ ষোলোতে। ইংলিশ উইঙ্গার আন্টোনি গর্ডন হ্যাটট্রিকসহ চার গোল করেন। রাত দুইটায় শুরু হবে ফিরতি লেগ ম্যাচটি। 

একই সময়ে ইন্টার ঘরের মাঠে বোদো-গ্লিম্টের বিপক্ষে কঠিন সমীকরণে খেলতে নামবে। লিগ পর্বে ম্যানচেস্টার সিটিকে ৩-১ আর অ্যাতলেতিকোকে ২-১ গোলে হারিয়ে দেওয়া নরওয়ের ক্লাবটির মাঠে প্লে-অফের প্রথম লেগ ৩-১'এ হেরেছে ইতালিয়ান জায়ান্টরা।

জার্মান ক্লাব লেভারকুসেন অবশ্য অলিম্পিয়াকোসের মাঠে ২-০'তে জয়ের স্বস্তি নিয়ে গ্রিক ক্লাবটিকে আতিথেয়তা দেবে। রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।৩২ দলের লিগ পর্বে আটটি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আট দল সরাসরি উঠেছে শেষ ষোলোতে। 

বাকি আট দলের জায়গা পেতে নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দলকে খেলতে হচ্ছে দুই লেগের প্লে-অফ। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত