• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সুলিভানের জোড়া গোল, দুর্দান্ত জয়ে সাফ অভিযান শুরু বাংলাদেশের

প্রকাশিত: ১৯:১১, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৫৭, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সুলিভানের জোড়া গোল, দুর্দান্ত জয়ে সাফ অভিযান শুরু বাংলাদেশের

এবার মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ০-২ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। জোড়া গোল করে ম্যাচে জয়ের নায়ক রোনান সুলিভান।

মালের জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল পৌনে ৫টায় শুরু হয়। প্রথমার্ধেই দুই গোল পায় বাংলাদেশ। কিন্তু, শূন্য হাতেই মাঠ ছাড়তে হয় পাকিস্তানের খেলোয়ারদের।

প্রথমার্ধে বাংলাদেশ দলের ফরোয়ার্ডদের খেলা কিছুটা নাজুক থাকলেও দ্বিতীয়ার্ধে তেমন দেখা যায়নি। পরে গোল পায় বাংলাদেশ। ৫৪ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেন সুলিভান। পাকিস্তানের গোলরক্ষক বাঁয়ে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ৬৭ মিনিটে শেখ সংগ্রামের লম্বা ক্রসে হেডে গোল করে উদ্‌যাপন করেন প্রবাসী ফরোয়ার্ড রোনান।

এর আগে ৫৬ মিনিটে নাজমুলের বাড়ানো বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি মোরশেদ আলী। ৬১ মিনিটে পাকিস্তানের একটি গোল ফাউলের কারণে বাতিল হয়। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ৩ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

জানা যায়, সাত দলের লড়াইয়ে শিরোপা জেতার লক্ষ্যেই মালদ্বীপ গেছে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচেই সাফল্য দেখালো তারা। 

উল্লেখ্য, দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চার দল যাবে সেমিফাইনালে। ৩ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল। আগামী ২৬ মার্চ গ্রুপ পর্বের দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: