• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে জিদানের প্রথম দল ঘোষণা 

প্রকাশিত: ১২:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে জিদানের প্রথম দল ঘোষণা 

ফ্রান্স জাতীয় দলের কোচ হয়ে প্রথম দল ঘোষণা করলেন জিনেদিন জিদান। ২৩ সদস্যের দলে নতুন মুখ ৫ জন। নেশন্স লিগে ২৫ সেপ্টেম্বর তুরস্ক, ২ অক্টোবর ইতালি, ৫ অক্টোবর বেলজিয়াম এর মুখোমুখি হবে কিলিয়ান এমবাপের দল।   

উয়েফা নেশন্স লিগকে সামনে রেখে ফরাসি দল ঘোষণা করলেন জিনেদিন জিদান। নিজের প্রথম দল ঘোষণায় নতুন ৫ জন ফুটবলারকে দলে ডেকেছেন জিদান। স্কোয়াডে প্রথমবার ডাক পেলেন রেনে’র স্ট্রাইকার এস্তেবান লেপল,  ৮০ মিলিয়ন ডলারে লিভারপুলে যোগ দেওয়া সেন্টারব্যাক জেরেমি জ্যাক, কোমো’র মিডফিল্ডার লুকাস দ্য কুনহা, ইন্টার মিলানের অ্যান্ডি ডিওফ এবং তালাউসের গোলরক্ষক গুইলোমে রেস্টেস। 

নেশন্স লিগ দিয়ে তাদের ফ্রান্স জাতীয় দলে অভিষেক হতে পারে এদের। ২০২৬ বিশ্বকাপের পর সফল কোচ দিদিয়ের দেশমের স্থানে দায়িত্ব নেন ১৯৯৮ এর বিশ্বকাপ জয়ের নায়ক। দলে অধিনায়ক কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলাসহ বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিয়মিত খেলোয়াড়দের প্রায় সবাই আছেন। একমাত্র ‍রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনির জায়গা মেলেনি। এমনকি বিশ্বকাপ স্কোয়াডে না থাকা এদুয়ার্দো কামাভিঙ্গাকে ফিরিয়েছেন জিদান। তবে ৩৫ বছর বয়সী হোল্ডিং মিডফিল্ডার এনগোলো কান্তেকে ডাকেননি জিদান। নতুন ৫ জন ফুটবলার সম্পর্কে জিদান জানিয়েছেন-এরা সবাই ফ্রান্সের জার্সি গায়ে তোলার জন্য প্রস্তুত। 

বিভি/এসজি

মন্তব্য করুন: