• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের গোলে তুরস্ককে হারিয়ে জিদানের ফ্রান্সের জয়যাত্রা 

প্রকাশিত: ১৩:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এমবাপ্পের গোলে তুরস্ককে হারিয়ে জিদানের ফ্রান্সের জয়যাত্রা 

অসুস্থতা নিয়ে মাঠে ফিরে গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। তাতে অ্যাওয়ে ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়ে জয় দিয়ে নেশন্স লিগ শুরু করেছে ফ্রান্স। তবে হাটুর ইনজুরিতে নেশন্স কাপে পরবর্তী কয়েকটি ম্যাচে খেলা হবে না এমবাপ্পের। এদিকে হোম ম্যাচে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছে ইতালি।

ফ্রান্সের কোচ হিসেবে শুরু হলো জিনেদিন জিদানের যুগ। আর প্রথম ম্যাচেই জিদানের মুখে হাসি ফুটিয়েছেন গোল মেশন কিলিয়ান এমবাপ্পে। তবে গ্রুপ এ-ওয়ানে তুরস্কের কড়া মার্কিংয়ে খুব সুবিধা করতে পারেননি এমবাপ্পে, দেম্বেলে ও মাইকেল ওলিসের মত তারকারা। যদিও বিরতির পর ৫৪ মিনিটে জুলস কুন্দে ও শেরকির তৈরি উৎস থেকে ওলিসের পাসে নিখুঁত শটে ফরাসিদের উল্লাসে মাতিয়ে তোলেন এমবাপ্পে। ফ্রান্সের জার্সিতে নিজের ৬৭তম গোলটি করলেন নির্ভরতার প্রতীক এমবাপ্পে। যদিও এই গোলের পর পায়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়েন ফরাসি অধিনায়ক। এরপর ফরাসি দল থেকে নিশ্চিত করা হয়েছে এমবাপ্পে এই ফিফা উইন্ডোতে নেশন্স কাপে আর খেলতে পারবেন না। 

অন্য ম্যাচে বেলজিয়ামের কাছে নিজেদের হোম ম্যাচে ২-০ গোলে হেরে বিরাট হতাশা নিয়েই ইতালির ডাগআউটে নিজের দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন রর্বাতো মানচিনি। এই পরাজয়ে গ্রুপ এ-ওয়ানে চার দলের লড়াইয়ে সবার নীচে এখন ইতালি। গ্রুপে ইতালিকে আরো দুটি ম্যাচে খেলতে হবে শক্তিশালী ফ্রান্স ও তুরস্কের বিপক্ষে। 

এদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে গ্রুপ এ-থ্রি তে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন ও সেমিফাইনালিস্ট ইংল্যান্ড। লন্ডনের বিখ্যাত উইম্বলি স্টেডিয়ামে রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।  
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত