ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেনের টানা দ্বিতীয় জয়
উয়েফা নেশন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ঘরের মাঠে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তরুণ লামিনে ইয়ামালের জোড়া গোল এবং অ্যাসিস্টে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় তাদের ৪-১ ব্যবধানে।
ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই স্পেনকে এগিয়ে নেন ইয়ামাল। বক্সের ভেতর অ্যালেক্স বায়েনার পাস পেয়ে প্রথম স্পর্শে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ১৯ বছরের বার্সেলোনা উইঙ্গার। ক্রোয়েশিয়া ২৮ মিনিটে নিজেদের প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই সমতা ফেরায়। বাঁ-দিক থেকে ইভান পেরেসিচের ক্রসে জোরালো হেডে গোলটি করেন দিওন বেলিয়ো। ৩১ মিনিটে আবার এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার গোলের জোগানদাতা ইয়ামাল। তার ক্রসে লাফিয়ে হেডে বল জালে পাঠান ২৩ বছরের ডিফেন্ডার মার্ক পুবিল।
প্রথমার্ধের শেষ দিকে ফের্মিন লোপেসের প্রচেষ্টা পোস্টে লাগলে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ হারায় স্বাগতিকরা। তবে ৬৩ মিনিটে ইয়ামাল ম্যাচে তার দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩-১ করেন। দেশের হয়ে ৩৫ ম্যাচে গোল হলো তার ১০টি, অ্যাসিস্ট ১২টি। চার মিনিট পর ইয়ামালের জায়গায় ভিক্তর মুনিয়োসকে আর বায়েনাকে তুলে নিকো উইলিয়ামসকে নামান স্পেন কোচ লা ফুয়েন্তে। ৮৯ মিনিটে ক্রোয়াটদের কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন উইলিয়ামস। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দুই ম্যাচে পূর্ন ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই স্পেন। সমান ৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দুইয়ে, তিনে ক্রোয়েশিয়া। চেক প্রজাতন্ত্র কোনো পয়েন্ট পায়নি।
বিভি/এসজি













মন্তব্য করুন: