• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পারলে সারাজীবন দেশের হয়ে খেলতাম: বিদায় বেলায় মেসির আবেগঘন বক্তব্য 

প্রকাশিত: ১২:৫০, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৫০, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পারলে সারাজীবন দেশের হয়ে খেলতাম: বিদায় বেলায় মেসির আবেগঘন বক্তব্য 

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। বুয়েন্স আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বিদায়ী ম্যাচের পর মাঠে দীর্ঘ বক্তব্য দিয়েছেন ফুটবলের এই মহাতারকা। বিদায় বেলায়, সারা জীবন দেশের হয়ে খেলতে না পারার আক্ষেপটাও ঝরেছে তার কন্ঠে।

বক্তব্যে মেসি বলেন, ‘এই জার্সিকে ধন্যবাদ। দীর্ঘ ২০ বছর ধরে, এমনকি সবচেয়ে খারাপ মুহূর্তগুলোতেও আমি কখনও লড়াই করা থামাইনি। সামনে এগিয়ে যাওয়া বন্ধ করিনি, আমার যা কিছু ছিল তার সবটুকু উজাড় করে দিয়েছি এবং সবসময় এখানে থাকতে চেয়েছি। এখানে আর আসা এবং আর্জেন্টিনা জাতীয় দলে না খেলতে পারাটা আমাকে অনেক বেশি কষ্ট দেবে। যদি আমার হাতে থাকতো, তাহলে আমি আমার সারাজীবন এখানে খেলে যেতে চাইতাম। গত বিশ্বকাপে আমরা যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি, তা আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আমরা আমাদের শেষ শক্তিটুকু নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলাম। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি। ২০২২ সালে, আমাদের কেবল আমার নিজের স্বপ্নই নয়, বরং পুরো একটি দেশের স্বপ্ন পূরণ করার আকাঙ্ক্ষা ছিলো। আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমরা তা করে দেখিয়েছিলাম। আমরা বিশ্বকাপ জিতেছি, কোপা আমেরিকা জিতেছি, ফিনালিস্সিমা জিতেছি। এই জাতীয় দলের সঙ্গে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এর সবকিছুর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। আমি আপনাদের সবাইকে খুব মিস করবো। কিন্তু আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আমি এই ছেলেদের এবং এরপর যারা আসবে, তাদের সবাইকে সমর্থন করে যাবো।’

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত