• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার সামনে মুখ থুবড়ে পড়লো টাইগ্রেসরা

প্রকাশিত: ২২:২১, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অস্ট্রেলিয়ার সামনে মুখ থুবড়ে পড়লো টাইগ্রেসরা

অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশ নারী ক্রিকেট দলের। স্বাগতিকদের কাছে হার ৭ উইকেটে। ব্রিসবেনে আগে ব্যাট করে ১৬৬ রান তোলে জ্যোতিরা। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তাহলিয়া ম্যাকগ্রার দল। 

বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে সেই পুরোনো গল্পটাই নতুন করে লেখা হলো আরও একবার। ব্যাটারদের ব্যর্থতার দিনে নিগার সুলতানা  আর রিতু মনিদের চেষ্টায় মোটামুটি রানের একটা লক্ষ্য দাঁড় করানো। কিন্তু তা নিয়ে আর লড়াই করতে পারেননি বোলাররা। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন বাংলাদেশের ওপেনার ফারজানা হক। এরপর শারমিন সুলতানা, শবনম মুশতারিরাও ব্যর্থ হন। শারমিন আক্তার ২৪ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৯ করেন। 

১০৩ রানে ৬ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বাংলাদেশ। ২১ করেন স্বর্ণা। দলের স্কোর ১৬৬ পর্যন্ত যায় রিতু মণির সৌজন্যে। রানআউট হওয়ার আগে ৬৩ বলে তাঁর ব্যাট থেকে আসে ৪৫ রান। অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড নেন ৪ উইকেট। 

রান তাড়াটা স্বাগতিকদের জন্য একেবারেই কঠিন হয়নি। জর্জিয়া ভল ১৯ করে ফেরেন। দ্বিতীয় উইকেটে এলিস পেরি ও ফিবি লিচফিল্ডের জুটিতে প্রশস্ত হয় জয়ের পথ। অর্ধশত পুর্ণ করা লিচফিল্ড ৫৭ বলে খেলেন ৭৭ রানের ইনিংস। বেথ মুনি করেন ১৩। 

সাদারল্যান্ড ২৫ ও পেরি ২৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে যায় অজি নারী দল।  

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত