মানিকগঞ্জে তৃতীয়বার স্পিড স্কেটিং প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন হলো যারা
মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে মানিকগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয়বারের মতো স্পিড স্কেটিং প্রতিযোগিতা-২০২৬।
শুক্রবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে মানিকগঞ্জ স্কেটিং ক্লাবের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা শুরু হয়।
জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ সভাপতি মো: জাবেদ, কোষাধ্যক্ষ মো: আসলাম, মানিকগঞ্জ স্কেটিং ক্লাবের সভাপতি মো: রিপন মিয়া, মো: তারিকুল ইসলাম সহ অন্যান্যরা ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। স্কেটিংয়ের মতো আধুনিক ও আনন্দদায়ক খেলায় তরুণদের সম্পৃক্ত করা গেলে তাদের সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বাড়বে। এ লক্ষ্যেই ক্লাবটি নিয়মিত এমন আয়োজনের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, তরুণদের প্রতিভা বিকাশ এবং স্কেটিং খেলাকে জনপ্রিয় করে তোলার পাশাপাশি মানিকগঞ্জে একটি সুস্থ ক্রীড়াঙ্গন গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।
মানিকগঞ্জ স্কেটিং ক্লাব রোল বল চ্যাম্পিয়ন এ টিম এবং রানার আপ হয়েছে মানিকগঞ্জ স্কেটিং ক্লাবের বি টিম এবং স্পিড স্কেটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন প্রায় ৮০ জন খেলোয়াড়।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে স্কেটিংপ্রেমী তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: