বাংলাদেশের ছেলে মিতুল ডাক পেলেন ইতালি অনূর্ধ্ব-১৪ জাতীয় দলে
বাংলাদেশের ছেলে মিতুল প্রধান ইতালি অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল দলে (Club Italia U14) ডাক পেয়েছেন।
মিতুলের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশেই। নরসিংদী জেলার শিবপুর ইউনিয়নের রহিম প্রধানের ছেলে মিতুল। মাত্র ৪ বছর আগে সে ইতালিতে আসে। ইতালিতে এসেই সে ফুটবলের সাথে সম্পৃক্ত হয় এবং নিজের প্রতিভার প্রমাণ দেয়।
তার ফুটবল যাত্রা শুরু হয় ইতালির A.C. Juventina Marghera ক্লাবে। তার অসাধারণ পারফরম্যান্সে সে এখন খেলছে Venezia FC-এর হয়ে। তার খেলা দেখে মুগ্ধ হয়ে ইতালি ফুটবল ফেডারেশন (FIGC) তাকে Club Italia U-14 প্রজেক্টে ডাক দিয়েছে, যা ইতালির ভবিষ্যৎ জাতীয় দলের পাইপলাইন।
গতকাল A.C. Juventina Marghera অফিসিয়ালি ঘোষণা দেয়, মিতুল তাদের একাডেমি থেকেই ইতালি জাতীয় দলে ডাক পাওয়া প্রথম খেলোয়াড়।
মাত্র ৪ বছরে বাংলাদেশ থেকে গিয়ে ইতালির নীল জার্সি (১৫ নম্বর) গায়ে তোলা - এটা শুধু মিতুলের নয়, পুরো বাংলাদেশের জন্য গর্বের!
বিভি/টিটি













মন্তব্য করুন: