• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

দশম বাংলাদেশি হিসেবে ৫০ উইকেটের ক্লাবে নাইম

প্রকাশিত: ১৭:৪৮, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দশম বাংলাদেশি হিসেবে ৫০ উইকেটের ক্লাবে নাইম

বাংলাদেশের দশম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট শিকার করেছেন স্পিনার নাইম হাসান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০ দশমিক ৫ ওভার বল করে ৩৩ রানে ৪ উইকেট নেন নাইম। টেস্ট ক্যারিয়ারের ১৬তম ম্যাচে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন নাইম।

বলের হিসেবে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সবচেয়ে কম ডেলিভারিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন নাইম। এতে ভেঙে গেছে আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজের রেকর্ড।  

৫০ উইকেট শিকার করতে নাইমের লেগেছে ২ হাজার ৮৫৬টি বল ডেলিভারি।

১৩ টেস্টে ৩ হাজার ৫১২ বল ডেলিভারিতে ৫০ উইকেট নিয়ে এতদিন রেকর্ডের মালিক ছিলেন মিরাজ।

বিভি/এজেড

মন্তব্য করুন: