ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে রানার্সআপ হয়ে বাংলাদেশের চমক
২০২৬ ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট পর্বে বা ই-টায়ারে রার্নাসআপ হয়েছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে ফাইনালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশের কিশোররা।
১৯১ দেশের এই আসরে প্লেট বা ই-টায়ারের ফাইনালে হেরে গেলেও বিশ্বকাপে প্রসংশনীয় নৈপূণ্যই প্রর্দশন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের কিশোররা। আসরে মূল চ্যাম্পিয়নশীপে গ্রুপপর্বে পর্তুগাল ও আফ্রিকান দেশ বরুন্ডির কাছে হারলেও, ওয়েলস, ইন্দোনেশীয়ার বিপক্ষে ড্র এবং ফিজি'কে হারিয়ে গ্রুপে পঞ্চম হয়ে প্লেট পর্ব বা ই-টায়ারে খেলার সুযোগ পায় বাংলাদেশ।
সেখানে সিশেলস ও সিঙ্গাপুরকে টাইব্রেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। শেষ আটের লড়াইয়ে ইউরোপিয়ান দেশ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে এবং সেমিফাইনালে আরেক আফ্রিকান দেশ গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালেও জায়গা করে নেয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ দল।
কিন্তু ফাইনালে আর পেরে ওঠেনি রাতুল-তাকিব-বায়েজিদ-পাভেলরা। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রেরের কাছে ই-টায়ারের ফাইনালে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। খেলার ২৩ মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন তাকিব। ফাইনালে হেরে রানার্সআপ হলেও এই টুর্নামেন্টে বাংলাদেশের কিশোরদের পারফরম্যান্স ছিলো প্রশংসনীয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: